পুঞ্চা: ওসি-র হাতে শুরু, সাত দশক ধরে ঐতিহ্যবাহী কালি পুজোর প্রতীক পুরুলিয়ার পুঞ্চার ‘মা চরণ পাহাড়ি কালী’
ওসি-র হাতে শুরু, সাত দশক ধরে ঐতিহ্যবাহী কালি পুজোর প্রতীক পুরুলিয়ার ‘মা চরণ পাহাড়ি কালী’। দেশ তখন পরাধীন। তৎকালীন বিহারের মানভূম জেলার অন্তর্ভুক্ত পুরুলিয়ার পুঞ্চায় ব্রিটিশদের তৈরি একটি পুলিশ ফাঁড়ি ছিল, যা পরে পুঞ্চা থানা হিসেবে পরিচিতি পায়। থানার অদূরেই উঁচু এক টিলা— স্থানীয়রা যাকে ডাকেন ‘চরণ পাহাড়ি’ নামে। জনশ্রুতি ছিল, দুর্গম সেই পাহাড়ে অধিষ্ঠিত মা কালী। তবে কোনও মন্দির ছিল না, কেবল মাঝেমধ্যে তান্ত্রিকদের আনাগোনা লেগে থাকত। ঘটনাচক্র বদলায় ১৯৫০ সালে।