বাগদার হেলেঞ্চা উচ্চ বালিকা বিদ্যালয়ে এস আই আর এর শুনানিতে এসে অসুস্থ হয়ে পড়লেন মতুয়া অমৃত বিশ্বাস । নিয়ে যাওয়া হল হাসপাতালে । উত্তর ২৪ পরগনার বাগদা ব্লকের কনিয়ারা ২ নাম্বার গ্রাম পঞ্চায়েতের টাকশালীর বাসিন্দা অমৃত বিশ্বাস সকাল দশটায় হেলেঞ্চা উচ্চ বালিকা বিদ্যালয়ে এ আই আর এর হেয়ারিং এ আসেন । দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকার ফলে অসুস্থ হয়ে পড়েন তিনি । অমৃত বিশ্বাস নিজে মতুয়া বলেও দাবি করেন ।