ইটাহার: প্রাক্তন তৃণমূল নেত্রীর মদতে আর্থিক দুর্নীতির অভিযোগ তুলে তালা মেরে বিক্ষোভ ইটাহারের স্কুল পাড়ায় সোনার বাংলা সংঘে
ইটাহার সোনার বাংলা সংঘের কমিটির একাংশের বিরুদ্ধে আর্থিক দুর্নীতির অভিযোগে মঙ্গলবার ব্যপক উত্তেজনা ছড়াল ইটাহারে। আই ব্যায়ের হিসেব দেখাতে না পারায় বাঞ্চাল হল বার্ষিক সভা। প্রতিবাদে কমিটির কোষাধক্ষ ও সম্পাদিকাকে ঘরে আটকে তালা মেরে বিক্ষোভ সংঘের বিক্ষুদ্ধ গোষ্ঠীর মহিলাদের। চাপে পড়ে ইস্তফা দিলেন সংঘের সম্পাদিকা ও কোষাধক্ষ। পাশাপাশি প্রাক্তন তৃণমূল নেত্রী তথা পঞ্চায়েত সমিতির কর্মাধক্ষ্য পূজা দাসের মদতে আর্থিক দূর্নীতি হয়েছে বলে অভিযোগ বিক্ষুদ্ধ গোষ্ঠীর মহিলাদের।