ইটাহার: অদিবাসী নারি ও শিশুদের ধর্ষণের বিচারের দাবিতে ইটাহারে বিক্ষোভ মিছিল করল আদিবাসী সেঙ্গেল অভিযান
অদিবাসী নারি ও শিশুদের ধর্ষণের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল করল আদিবাসী সেঙ্গেল অভিযান। শুক্রবার ইটাহার ব্লক আদিবাসী সেঙ্গেল অভিযান কমিটির পক্ষ থেকে এই মিছিলের আয়োজন করে। এদিন বিকেলে ইটাহার বাস টার্মিনাস প্রাঙ্গণ থেকে সংগঠনের সদস্যরা মিছিল শুরু করেন। বিক্ষোভ মিছিলটি সমগ্র ইটাহার পরিক্রমা করে শেষ হয় চৌরঙ্গী মোড় এলাকায়। সেখানে বিক্ষোভ সভা করে সম্প্রতি ঝাড়গ্রামে আদিবাসী শিশুর সঙ্গে ধর্ষণের সঙ্গে জড়িত দোষীদের শাস্তি দাবিতে এদিনের মিছিল বলে জানা গিয়েছে।