বরাবাজার: আদিবাসী কুড়মী সমাজের উদ্যোগে পুড়িহাঁসা গ্রামে আয়োজিত হলো করম গান ও নাচের আসর
জঙ্গলমহল এলাকার আদিবাসী সম্প্রদায়ের মানুষজনের প্রাণের উৎসব হলো করম পরব। এই উৎসব মূলত কৃষি কেন্দ্রিক সভ্যতার মূল উৎসব। আদিবাসী সম্প্রদায়ের মানুষ জনেরা ছোটনাগপুর মালভূমি অঞ্চল জুড়ে শ্রদ্ধার সঙ্গে পালন করে আসছে বহুকাল ধরে এই উৎসবকে। আদিবাসী কুড়মী সমাজের উদ্যোগেও বিভিন্ন স্থানে পালিত হয় এই উৎসব সেই মতো সংগঠনের বরাবাজার ব্লক কমিটির উদ্যোগে বৃহস্পতিবার বিকেল ৩ টা থেকে রাত ৮ পর্যন্ত পুড়িহাঁসা গ্রামে আয়োজিত হলো করম গান ও নাচের আসর