পাড়া: সাঁওতালডিতে স্কুল ভ্যানে ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকল বাহিনী, এলাকায় চাঞ্চল্য
Para, Purulia | Oct 9, 2026 পুরুলিয়া জেলার সাঁওতালডি থানার অন্তর্গত সাঁওতালডি তাপবিদ্যুৎ কেন্দ্রের টাউনশিপে একটি বেসরকারি স্কুলে ছাত্রছাত্রী নিয়ে যাওয়ার স্কুল ভ্যানে ভয়াবহ আগুন। শুক্রবার প্রায় সাড়ে বারোটা নাগাদ ওই স্কুল ভ্যান টি সাঁওতালডি পোস্ট অফিসের সামনে রাখা ছিল। সেই সময় হঠাৎ করে ওই গাড়িতে আগুন লেগে যায়। যদিও গাড়িতে কোন ছাত্র ছাত্রী ও ড্রাইভার কেউ ছিল না। স্থানীয়রা তৎক্ষণা সাঁওতালডি থানা ও দমকল বিভাগে খবর দিলে তৎক্ষণাৎ দমকল বাহিনী এসে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে প্র