বলরামপুর: পুরুলিয়া শহরে বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরনের ঘটনায় উচ্চ আদালতের রায়ে নয়া মোড়,উসকে দিল NIA তদন্তের দাবি
পুরুলিয়া শহরে বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরনের ঘটনায় আদালতের রায়ে নয়া মোড়। ঘটনার দ্রুত তদন্ত সম্পন্ন করার পাশাপাশি তদন্তে বিস্ফোরক সংক্রান্ত কোনো উপাদান খুঁজে পাওয়া গেলে যা এনআইএ আইনের আওতাভুক্ত,তাহলে এনআইএ অ্যাক্ট এর নির্দিষ্ট ধারা অনুযায়ী বিষয়টি কেন্দ্রীয় সংস্থাকে হস্তান্তর করার নির্দেশ দেন কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ।