পাড়া: পাড়া বিধানসভার মহুলা গ্রামে বজ্রপাতে মৃত মহিলার পরিবারের পাশে মন্ত্রী নদীয়ার চাঁদ বাউরী
Para, Purulia | Aug 7, 2026 পাড়া বিধানসভার পাড়া থানার অন্তর্গত মহুলা গ্রামের এক মহিলা গত বুধবার মাঠে চাষের কাজ করার সময় বজ্রপাতে মারা যান। মৃত মহিলার নাম আন্না বাউরী,বয়স ৩৬। আজ শুক্রবার দুপুর সাড়ে তিনটা নাগাদ মৃত ওই মহিলার পরিবারের সাথে দেখা করলেন পাড়া বিধানসভার বিধায়ক তথা রাজ্যের পূর্ত ও অনগ্রসর শ্রেণী কল্যাণ বিভাগের প্রতিমন্ত্রী নদীয়ার চাঁদ বাউরী, সাথে ছিলেন পাড়া ব্লকের বিডিও নিলাঞ্জন সিনহা ও পাড়া থানার ওসি স্নেহাশীষ মন্ডল সহ অন্যান্যরা। এদিন তিনি ওই মহিলার পরিবারকে সমবেদ