পুরুলিয়া ১: অন্নপূর্ণা যোজনার দাবিতে পুরুলিয়া পৌরসভায় সহস্রধিক মহিলার বিক্ষোভ টাইগার দয়াময় বাউরির নেতৃত্বে
রাজ্য সরকারের ‘অন্নপূর্ণা যোজনা’ সহ একাধিক সরকারি জনকল্যাণমূলক প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত থাকার অভিযোগে পুরুলিয়া পৌরসভায় বিক্ষোভ দেখালেন শত শত মহিলা। 'পুরুলিয়া জেলা তপসীলি জাতি বাউরি সমাজ কল্যাণ সমিতি'র আহ্বানে আয়োজিত এই কর্মসূচিতে নেতৃত্ব দেন সংগঠনের নেতা 'টাইগার' দয়াময় বাউরি। বুধবার শহরের দশেরবাঁধ মোড় থেকে হাজারেরও বেশি মহিলাকে নিয়ে একটি বিশালাকার মিছিল শুরু হয়ে পুরুলিয়া পৌরসভায় পৌঁছায়। বৃষ্টি উপেক্ষা করেই জাতি, ধর্ম ও বর্ণ নির্বিশেষে শহরে