বাঘমুণ্ডী: পুরুলিয়াতে নার্সিং ছাত্রীকে নৃশংস খুন, প্রেমিক অভিযুক্ত অমিতের বাড়িতে ঝুলছে তালা, প্রতিবেশীদের মুখে কুলুপ
নার্সিং ছাত্রীকে নৃশংস খুন, প্রেমিক অভিযুক্ত অমিতের বাড়িতে ঝুলছে তালা, প্রতিবেশীদের মুখে কুলুপ সম্প্রতি এক নির্মম ও অমানবিক ঘটনার সাক্ষী হলো পুরো সমাজ। রবিবার রাতে বলরামপুর থানার পুলিশের হাতে বস্তাবন্দী রক্তাক্ত দেহ উদ্ধারের ঘটনা নাড়িয়ে দিয়েছিল এলাকা। নিহত ১৯ বছরের তরুণী প্রীতিকা মাহাতো বাগমুন্ডির বুড়দা গ্রামের বাসিন্দা। তিনি নার্সিং কোচিংয়ের জন্য পুরুলিয়া শহরে থাকতেন। তদন্ত সূত্রে জানা গেছে, সেখানে অমিত কুমার মাহাতো নামের এক যুবক ধারালো অস্ত্র দি