বান্দোয়ান: একুশে জুলাই শহীদ দিবস উদযাপন করলো বান্দোয়ান ব্লক তৃণমূল কংগ্রেস
একুশে জুলাই শহীদ দিবস উদযাপন করলো বান্দোয়ান ব্লক তৃণমূল কংগ্রেস। মঙ্গলবার বিকেল সাড়ে পাঁচটা নাগাদ বান্দোয়ান ব্লক তৃণমূল কংগ্রেসের কার্যালয়ে শহীদ বেদী তৈরি করে সম্মান জানানো হয় তৃণমূল কংগ্রেসের শহীদদের।উপস্থিত ছিলেন বান্দোয়ান বিধানসভার প্রাক্তন বিধায়ক তথা পুরুলিয়া জেলা তৃণমূল কংগ্রেসের প্রাক্তন জেলা সভাপতি রাজিব লোচন সরেন সহ সংগঠনের সদস্যরা ও কর্মীরা।