নিতুড়িয়া: নিতুড়িয়ার PG নার্সিং হোমের চিকিৎসক তথা রঘুনাথপুর SS হাসপাতালের চিকিৎসক রমেন্দ্র গরাঁইকে গ্রেফতার করল পুলিশ
বৃহস্পতিবার রাত্রে নিতুড়িয়া থানার পুলিশ গ্রেফতার করলেন এক সরকারি চিকিৎসককে। তার নাম রমেন্দ্র গরাঁই। তিনি রঘুনাথপুর সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসক। বৃহস্পতিবার তাঁকে গ্রেফতার করেছে নিতুড়িয়া থানার পুলিশ। সূত্রের খবর, ওই চিকিৎসক নিতুড়িয়ায় একটি নার্সিংহোমের সাথে যুক্ত ছিলেন। ১ মাস আগে ওই নার্সিংহোমে এক মহিলার গর্ভপাত সংক্রান্ত অস্ত্রোপচার হয়েছিল। তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে আসানসোলে একটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার মৃত্যু হয় ।