মানবাজার ১: বিশরী গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে উন্মোচন করা হলো সিধো,কানু এবং বিরসা
মুন্ডার পূর্ণাবয়ব মূর্তির
বিশরী গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে উন্মোচন করা হলো সিধো,কানহো এবং বিরসা মুন্ডার পূর্ণাবয়ব মূর্তির।রবিবার বিকেল ৩ টা নাগাদ মানবাজার-১ নং ব্লকের বিশরী গ্রাম পঞ্চায়েতের শুকাপাতা থেকে শিকরাড্ডি ময়দান পর্যন্ত একটি পদযাত্রা করা হয়।পদযাত্রা শেষে সিধো,কানহু, বিরসার মূর্তি উন্মোচন করেন বিশরী গ্রাম পঞ্চায়েতের প্রধান সজ্জিতা বেশরা।এদিন পদযাত্রায় অংশ নেন হাজার হাজার মহিলা ও পুরুষ।