বুধবার ছত্রিশগড়ে রুজির টানে কাজ করতে গিয়ে মাত্র ১৮ বছর বয়সেই প্রাণ হারালেন মুর্শিদাবাদের নাজিরের চক গ্রামের যুবক বাপি শেখ। আজ, বুধবার ৩ ডিসেম্বর সকালে তাঁর মরদেহ যখন গ্রামের বাড়িতে পৌঁছয়, মুহূর্তে শোকের ছায়া নেমে আসে পুরো এলাকায়। কান্নায় ভেঙে পড়েন বাপির মা–বাবা, ভাইবোন, আত্মীয়স্বজন ও প্রতিবেশীরা। পরিবার সূত্রে জানা যায়, মাত্র এক মাস আগে সংসারের অভাব মেটাতে ছত্রিশগড়ের একটি রাইস মিলে কাজ করতে যান বাপি। তাঁর সঙ্গে ছিলেন একই গ্রামের ঠিকাদার জুয়েল