নিতুড়িয়া: নিতুড়িয়ার মদনডি গ্রামের মৃত মহিলার নাবালিকা মেয়ের পড়াশোনার যাবতীয় দায়িত্ব নিলেন পুরুলিয়ার SP
চিকিৎসায় গাফিলতিতে নিতুড়িয়ার মদনডি গ্রামেরৈ মহিলা রীতা বাউরির মৃত্যু হয়েছে বলে অভিযোগ। বর্তমানে মৃতার এক নাবালিকা মেয়ে ও নাবালক ছেলে রয়েছে। তৃতীয় শ্রেণিতে পড়া সেই নাবালিকা মেয়ের পড়াশোনার যাবতীয় দায়িত্ব পুরুলিয়ার পুলিশ সুপার কুমার সানি রাজ নিলেন। ওই নাবালিকা যতদূর পর্যন্ত পড়তে চাইবে পুলিশ সুপার নিজের দায়িত্বে তাকে পড়াবেন। জেলা থেকে বদলি হয়ে গেলেও তিনি সাহায্য পাঠাবেন বলে জানিয়েছেন। তার জন্য পরিবারের হাতে তাঁর নিজস্ব মোবাইল নম্বর তুলে দেয়।