Public App Logo
Jansamasya
News
पुलिस
Maharashtra
Bjp
National
Police
Bihar
India
Coronavirus
किसान
कांग्रेस
Accident
Congress
Modi
Delhi
Viral
Up
Bollywood
Breakingnews
Narendramodi
Madhya_pradesh
Mp
Madhyapradesh
Pmmodi
Kerala
Rahulgandhi
Chhattisgarh
Uttarpradesh
Haryana

মালদা প্রতিদিন নিউজঃ ঝাড়খণ্ড থেকে অবৈধভাবে গরু আনার অভিযোগে শামসেরগঞ্জে দুই গ্রেপ্তার, উদ্ধার ৬টি গরু ঝাড়খণ্ড থেকে অবৈধভাবে পিকআপ ভ্যানে করে গরু নিয়ে আসার অভিযোগে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে শামসেরগঞ্জ থানার পুলিশ। অভিযানে উদ্ধার হয়েছে ৬টি গরু এবং বাজেয়াপ্ত করা হয়েছে একটি পিকআপ ভ্যান। বুধবার ধৃতদের জঙ্গিপুর মহকুমা আদালতে তোলা হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার গভীর রাতে শামসেরগঞ্জের পল্টন ব্রিজ সংলগ্ন এলাকায় নিয়মিত নাকা তল্লাশির সময় একটি সন্দেহজনক পিকআপ ভ্যানকে থামানো হয়। গাড়িটি তল্লাশি করে ৬টি গরু উদ্ধার করেন পুলিশকর্মীরা। ধৃতদের নাম আকমাল শেখ ও মনির শেখ। দু'জনেরই বাড়ি ঝাড়খণ্ডের চাচকি এলাকায়। পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়া গরুগুলি পরিবহনের বৈধ নথি বা অনুমতিপত্র দেখাতে ব্যর্থ হন অভিযুক্তরা। এরপরই গরু ও পিকআপ ভ্যানটি বাজেয়াপ্ত করে তাঁদের গ্রেপ্তার করা হয়। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, গরুগুলি সীমান্তবর্তী এলাকায় পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। এই ঘটনার সঙ্গে কোনও বড় পাচারচক্র জড়িত রয়েছে কি না, তাও তদন্ত করে দেখা হচ্ছে। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে গোটা চক্রের হদিশ পাওয়ার চেষ্টা চলছে। পুলিশের দাবি, সাম্প্রতিক সময়ে গরু পাচার রোধে গুরুত্বপূর্ণ সড়কগুলিতে নিয়মিত নাকা তল্লাশি ও নজরদারি জোরদার করা হয়েছে। সেই অভিযানের ফলেই এই সাফল্য এসেছে। উদ্ধার হওয়া ৬টি গরুকে নিরাপদে রাখা হয়েছে এবং বাজেয়াপ্ত পিকআপ ভ্যানটি থানায় নিয়ে যাওয়া হয়েছে। বুধবার ধৃত আকমাল শেখ ও মনির শেখকে জঙ্গিপুর মহকুমা আদালতে পেশ করা হয়েছে। ঘটনার তদন্ত অব্যাহত রয়েছে বলে পুলিশ সূত্রে জানানো হয়েছে।

English Bazar, Maldah | Jul 8, 2026

MORE NEWS

সুশান্ত সরকার মালদা: মালদার ইংলিশ বাজারের ঝলঝলিয়া এলাকায় রেল কোয়ার্টারে চুরির ঘটনার কিনারা করলো ইংলিশ বাজার থানার পুলিশ। রেল কোয়ার্টার থেকে চুরি যাওয়া সোনা, উদ্ধারের পাশাপাশি এই ঘটনায় একজনকে গ্রেফতার করেছে ইংলিশ বাজার থানার পুলিশ। গতকাল রাত্রে গোপন সূত্রে খবর দিয়ে নুরুল মহালদার নামে এক যুবককে গ্রেফতার করে পুলিশ।  জানা গেছে ধৃতের বাড়ি মালদা থানার কাজী গাড়া। উল্লেখ্য গত বুধবার দিনের বেলা মালদা শহরের ঝলঝলিয়া রেলওয়ে ব্যারাক কলোনি এলাকায় এক রেল কর্মীর বাড়িতে চুরির ঘটনা ঘটে। লিখিত অভিযোগ পেয়ে সেই ঘটনার তদন্ত শুরু করেছিল ইংলিশ বাজার থানার পুলিশ। সেইমতো ঘটনা তদন্ত শুরু করে চুরি যাওয়া সোনা উদ্ধার এবং এক যুবককে গ্রেফতার করে এই ঘটনার সাফল্য পাই ইংরেজ বাজার থানার পুলিশ।

English Bazar, Maldah | Jul 12, 2026

অবাক কান্ড! সাপের ছোবল খেয়ে পাল্টা সাপকে কামড়ে মেরে সেই সাপ হাতে দোলাতে দোলাতে চার কিলোমিটার পথ হেঁটে চিকিৎসার জন্য হাসপাতালে পৌঁছাল এক যুবক। আর এই ঘটনা সোসাল মিডিয়ায় ভাইরাল হতেই জোর চাঞ্চল্য তৈরি হল মালদায়। ঘটনা মালদার মোথাবাড়ি থানা এলাকার। জানা গেছে, মোথাবাড়ির মানুটোলা এলাকার ফারুক মোমিন নামে সুশান্ত সরকার মালদাঃ এক যুবক এদিন তার বাড়ির কাছেই কাজ করছিলেন। ওই সময় হঠাৎ করেই এক বিশালার দৈর্ঘ্যের সাপ তার সাপে ছোবল বসায়। আর ছোবল বসানোর সঙ্গে সঙ্গে ওই যুবক পাল্টা সাপটিকে হাতে ধরে কামড়ে দেয়। এরপর সেই সাপ হাতে নিয়েই বাঙ্গীটোলা হাসপাতালে যাওয়ার জন্য যানবাহন থামানোর চেষ্টা করে। কিন্তু যানবাহন না পেয়ে শেষমেশ সে সাপটিকে হাতে ধরে দোলাতে দোলাতে পায়ে হেঁটেই হাসপাতালের পথে এগিয়ে যেতে থাকে। যা মোথাবাড়ির গঙ্গারামপুর-দুলালগঞ্জ এলাকার বাসীন্দা চাক্ষুষ করে রীতিমতো শিউরে ওঠেন। তবে শেষমেশ ওই যুবক বাঙ্গীটোলা হাসপাতালে পৌঁছে যায়। সেখানে তার প্রাথমিক চিকিৎসার পর তাকে মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করা হয়। হাসপাতাল সূত্রে জানা গেছে, ওই যুবককে যে সাপটি ছোবল বসিয়েছে সেটি সম্ভবত দাঁড়াশ সাপ। সেই সাপের ছোবল খেয়ে বর্তমানে ওই যুবক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে বলে খবর।

English Bazar, Maldah | Jul 11, 2026

সুশান্ত সরকার মালদাঃ স্বরাষ্ট্রমন্ত্রীকে অশ্লীল আক্রমণ, গ্রেপ্তার যুবতী কনটেন্ট ক্রিয়েটর

মালদাঃ স্কুলের বাইরে থেকে স্কুলছাত্রীকে উদ্দেশ্য করে অশ্লীল অঙ্গভঙ্গির করার অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করল মালদার মানিকচক থানার পুলিশ। জানা গেছে, শুক্রবার স্কুল চলাকালীন সময়ে মানিকচকের মথুরাপুর বিএসএস হাইস্কুলের বাইরে থেকে স্কুল ছাত্রছাত্রীদের উদ্দেশ্য করে ওই যুবকক অশ্লীল অঙ্গভঙ্গি করছিল। যা দেখে স্কুল ছাত্ররা দৌড়ে গিয়ে ওই যুবককে ধাওয়া করে স্কুলে নিয়ে আসে। এরপর স্কুল কর্তৃপক্ষ ওই যুবককে ক্লাসরুমে আটকে রেখে মানিকচক থানায় খবর দেন। খবর পেয়ে পুলিশ গিয়ে ওই 'যুবককে আটক করে থানায় নিয়ে যায়। পরে এই ঘটনায় স্কুল কর্তৃপক্ষের তরফে আটক যুবকের বিরুদ্ধে মানিকচক থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। যার ভিত্তিতে পুলিশ ঘটনার তদন্ত শুরু করে।

দেবু সিংহ মালদাঃ প্রসূতি মা শিশু সহ ভূতনীর মানুষের জন্য নতুন বিনামূল্যে অ্যাম্বুলেন্স পরিষেবার আনুষ্ঠানিক সূচনা করলো বিধায়ক গৌরচন্দ্র মন্ডল