রঘুনাথপুর ১: কুমোরগোড়া গ্রামের অদূরে পুকুরপাড় থেকে পচাগলা দেহ উদ্ধার করল রঘুনাথপুর থানার পুলিশ
বেশ কয়েকদিন ধরে নিখোঁজ থাকার পর গ্রামের অদূরে পুকুরপাড় থেকে এক ব্যক্তির পচাগলা মৃতদেহ উদ্ধার করল পুরুলিয়ার রঘুনাথপুর থানার পুলিশ ।মৃত ব্যক্তির নাম গিরীধারী বাউরি।তার বাড়ি রঘুনাথপুর থানার অন্তর্গত ঝাড়ুখামার এলাকার কুমোরগোড়া গ্রামে।রবিবার সকালে কুমোরগোড়া গ্রামের অদূরে নতুন বাঁধ নামে একটি পুকুরে পাড়ে পচাগলা দেহটি স্থানীয়রা দেখতে পেয়ে রঘুনাথপুর থানার পুলিশকে খবর জানালে পুলিশ দেহটি উদ্ধার করে ।