মানবাজার ১: কাদলাগোড়া গ্রামে দোল উৎসবে সামিল মন্ত্রী
সন্ধ্যারানী টুডু
রঙের দোল উৎসবকে কেন্দ্র করে মানবাজারে কাদলাগোড়া গ্রামে উপস্থিত হলেন রাজ্যের পশ্চিমাঞ্চল উন্নয়ন পর্ষদের মন্ত্রী সন্ধ্যারানি টুডু। মানবাজার ১ নম্বর ব্লকের জিতুজুড়ি অঞ্চলের এই গ্রামে তার আগমনকে ঘিরে উৎসবের আবহ যেন আরও প্রাণবন্ত হয়ে ওঠে।বুধবার বেলা ১১ টা নাগাদ গ্রামবাসীদের সঙ্গে একত্রিত হয়ে রঙের খেলায় অংশ নেন তিনি এবং সকলকে দোলের শুভেচ্ছা জানান। গ্রামের প্রবীণ থেকে শুরু করে যুবসমাজ ও শিশু-কিশোররা উচ্ছ্বাসের সঙ্গে তাকে স্বাগত জানান।