করিমপুর ১: করিমপুরে জাতীয় ভোটার দিবস পালন এবং SIR-এর বিরুদ্ধে প্রতিবাদ সভা তৃণমূল কংগ্রেসের
১৯৫০ সালের ২৫ জানুয়ারি ভারতের নির্বাচন কমিশন প্রতিষ্ঠিত হয়েছিল, আর সেই বিশেষ দিনটিকে স্মরণ করে ২০১১ সাল থেকে ২৫শে জানুয়ারি জাতীয় ভোটার দিবস পালন করা শুরু হয়, তাই রবিবার করিমপুরে তৃণমূল কংগ্রেসের উদ্যোগে জাতীয় ভোটার দিবস পালন করা হলো। এছাড় SIR চলাকালীন ১২৬ জনের মৃত্যুর খবর হয়েছে, SIR এর নামে সাধারণ মানুষের হয়রানির প্রতিবাদে করিমপুর ১ব্লক তৃণমূল কংগ্রেস এর উদ্যোগে একটা সভা করা হলো। উপস্থিত ছিলেন করিমপুর এক নম্বর ব্লক তৃণমূলের সভাপতি।