আরামবাগ পৌরসভার বিরোধী দলের কাউন্সিলরের মানবিক উদ্যোগ।বুধবার বীর বিপ্লবী ক্ষুদিরাম বসুর জন্মদিনে দুঃস্থ ও অসহায় মানুষদের পাশে গিয়ে দাঁড়ালেন কাউন্সিলর বিশ্বজিৎ ঘোষ।জানা যায়, এদিন তিনি ১৯ নং ওয়ার্ডের তালারপাড় সংলগ্ন এলাকায় ৫০টির বেশি পরিবারের সাথে দেখা করার পাশাপাশি তাঁদের হাতে শীতবস্ত্র কম্বল তুলে দেন।সাথে ছিলেন ওয়ার্ডের একাধিক কর্মীরা।ওয়ার্ডের বাসিন্দারা বিজেপি কাউন্সিলরের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন।