তপন: দ্বীপখণ্ডায় আদিবাসী মিলন উৎসব, উপস্থিত তপন বিধায়ক বুধরাই টুডু
দক্ষিণ দিনাজপুরের দ্বীপখণ্ডায় শনিবার আদিবাসী মিলন উৎসব অনুষ্ঠিত হয়। তপন বিধায়ক বুধরাই টুডু ও জেলা সভাপতি স্বরূপ চৌধুরীর উপস্থিতিতে আদিবাসী সংস্কৃতির গুরুত্ব নিয়ে আলোচনা হয়। স্থানীয় মানুষের মধ্যে উৎসবকে ঘিরে উৎসাহ দেখা যায়।