রঘুনাথপুর ২: ধানাড়া গ্রামে মালিক বিহীন এক ঘোড়া ঘিরে জল্পনা,ঘোড়া দেখতে ভিড়
বেশ কয়েকদিন ধরে পুরুলিয়ার রঘুনাথপুর ২নম্বর ব্লকের মঙ্গলদা মৌতড় গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ধানাড়া গ্রামে মালিক বিহীন এক ঘোড়া ঘিরে জল্পনা।ঘোড়া দেখতে জমছে ভিড়।হঠাৎ ঘোড়াটি কিভাবে এল এই গ্রামে তা নিয়ে গ্রামজুড়ে চলছে জল্পনা।ঘোড়াটি সবাইকে ধরাও দিচ্ছে।খাবারও খাচ্ছে।তাই গ্রামবাসীদের অনুমান ঘোড়াটি হয়তো কারো পোষ্য ঘোড়া হয়ে থাকতে পারে।তাই যথার্থ ঘোড়াটির মালিকের খোঁজ চলছে।