** জমি সংক্রান্ত বিষয় নিয়ে বাবা ও বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন হওয়ার ঘটনার খবর পেয়ে ধলাই জেলার এসপি ঋষিকেশ দেশাই কমলপুর থানার বামনছড়া পঞ্চায়েতের গুরুচরণ গৌড় পাড়ায় আসেন। ঘটনাস্থলে এসডিপিও সৌরভ সেন ও কমলপুর ওসি সুমন আচার্য্যের সাথে কথা বলে ফরেন্সিক টিমের কাজ প্রত্যক্ষ করেন। খুন হওয়া জয় সিং গৌড়ের মাথায় সহ শরীরের বিভিন্ন অংশে লাঠি ও রডের আঘাতের চিহ্ন রয়েছে। জানা গেছে,শুক্রবার রাত নয়টা নাগাদ জয় সিং গৌড় মদ্যপান করে বাড়ির জায়গা সম্পত্তি নিয়ে বাবা সনু রাম গৌড় এবং বড় ভাই মিঠুন গৌড়কে প্রচন্ড গালিগালাজ করে। একটা সময় জয় সিং গৌড় উত্তেজিত হয়ে বড় ভাই মিঠুন গৌড়ের ঘরের সামনে যায়। তখন সময় তার বাবা সনু রাম গৌড়,বড় ভাই মিঠুন গৌড় এবং খুরতোত ভাই হরি চরন গৌড় ঘর থেকে বেরিয়ে এসে জয় সিং গৌড়কে লাঠি ও রড দিয়ে সমস্ত শরীরে আঘাত করে। ঘটনাস্থলে সে মারা যায়। এরপর জয় সিং গৌড়ের মৃতদেহ বড় ভাই মিঠুন গৌড়ের ঊঠান থেকে তুলে প্রথমে জয় সিং গৌড়ের ঊঠানে পরে বৃষ্টি আসায় তার দেহ তাদের বিছানায় শুয়ে রাখে। পরের দিন সকালে কমলপুর থানায় খুন হওয়ার ঘটনা জানায়। Byte -- এসপি ঋষিকেশ দেশাই।
"" "" "" "
Amarpur, Gomati | Aug 29, 2026