সুব্রত শেঠ মালদাঃ দীর্ঘদিনের দাবি মেনে অবশেষে পুরাতন মালদার মুচিয়া নজরপুর গ্রামে শুরু হল ঢালাই রাস্তার কাজ। শুক্রবার সকালে নারকেল ফাটিয়ে রাস্তা নির্মাণ কাজের শুভ সূচনা করেন পুরাতন মালদা পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ অশোক সরকার। পুরাতন মালদা পঞ্চায়েত সমিতির ২০২৫-২৬ অর্থবর্ষে ফিফটিনথ ফিনান্স কমিশনের তহবিল থেকে প্রায় ২ লক্ষ ৭০ হাজার টাকা বরাদ্দে ৬০ মিটার রাস্তার কাজ শুরু হয়েছে। দীর্ঘদিন ধরেই গ্রামবাসীদের তরফে ওই এলাকায় একটি পাকা রাস্তার দাবি জানানো হচ্ছিল। অবশেষে সেই দাবি পূরণ হওয়ায় খুশি এলাকার বাসিন্দারা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রাস্তার কাজ সম্পূর্ণ হলে নজরপুর গ্রামের বাসিন্দাদের যাতায়াতের ক্ষেত্রে অনেকটাই সুবিধা হবে। বিশেষ করে বর্ষাকালে কাঁচা রাস্তা দিয়ে চলাচলের যে সমস্যা তৈরি হয়, তা অনেকটাই কমবে বলে আশা করা হচ্ছে। নতুন ঢালাই রাস্তা নির্মাণের ফলে সাধারণ মানুষের পাশাপাশি পড়ুয়া ও পথচলতি গ্রামবাসীরাও উপকৃত হবেন বলে মনে করা হচ্ছে। এদিন রাস্তার কাজের সূচনা অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি ও গ্রামবাসীরা উপস্থিত ছিলেন।