রঘুনাথপুর ১: রাতের অন্ধকারে রঘুনাথপুরে নিয়ন্ত্রণ হারিয়ে কয়লা বোঝাই লরি ডিভাইডারে ধাক্কা মেরে উল্টে গেল,চাঞ্চল্য
রাতের অন্ধকারে কয়লা বোঝাই করে একটি লরি যাওয়ার সময় রাস্তার উপর থাকা ডিভাইডারে ধাক্কা মেরে উল্টে গেল।ঘটনাটি ঘটেছে পুরুলিয়ার রঘুনাথপুর-সাঁওতালডি অহল্যাবাই রাস্তায় রঘুনাথপুর SDO অফিসের অদূরে।তবে ঘটনায় কমবেশী আহত হলেও প্রাণে বেঁচে যায় ঐ গাড়ির চালক খালাসি।ঘটনার জেরে ঐ রাস্তায় বেশ কয়েকঘন্টা ধরে যান চলাচল ব্যাহত হয়।ঘটনার খবর পেয়েই পুলিশ প্রশাসন শনিবার সকালে উদ্ধার কার্য চালিয়ে রাস্তা পরিস্কার করে দেওয়ার পরেই যানবাহন চলাচল স্বাভাবিক হয়।