বোলপুর-শ্রীনিকেতন: বনদপ্তরের গাফিলতিতে মরতে বসেছে হনুমান, বনদপ্তরের আচরণে ক্ষুব্ধ এলাকাবাসী
বন্যপ্রাণ অথচ বন দপ্তরই কোনও দায়িত্ব নিল না। রবিবার তো, ছুটির দিন, মিলবে না কোনও সরকারি পশু চিকিৎসক এই বলেই দায় এড়াল বন দফতর। ফলত সকাল থেকে আহত হওয়া হনুমান দুপুর পর্যন্ত পড়ে রইল গাছের তলাতেই। দুপুর গড়িয়ে বিকেল হতে বন দফতরের চার কর্মীর দেখা মিললেও কাজের কাজ কিছুই হল না। নিস্তেজ হতে থাকল আহত হনুমান। বোলপুরের ভুবনডাঙ্গায় এমনই ঘটনার সাক্ষী রইলেনএলাকাবাসী। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আজ ৩০ শে নভেম্বর রবিবার আনুমানিক সকাল ১০ টা নাগাদ দুটি হনুমান ধস্তাধস্