ধর্মনগর: কদমতলা বাজারে সন্যাসীবিগ্রহ মন্দির নতুন করে নির্মাণের জন্য ইশান পূজার আয়োজন করা হয়, উপস্থিত বাম বিধায়ক ইসলাম উদ্দিন
৫৪ কদমতলা-কুর্তি বিধানসভার বিধায়ক ইসলাম উদ্দিনের ঐকান্তিক প্রচেষ্টায় বিধায়ক এলাকা উন্নয়ন তহবিল থেকে কদমতলা বাজারে স্বর্ণ পট্টি রাস্তার অভিমুখে আজ বৃহস্পতিবার প্রাচীন ঐতিহ্য বাহী সন্যাসীবিগ্রহ মন্দিরের নতুন নির্মাণের জন্য ঈশান পূজা দেওয়া হয়। এতে উপস্থিত ছিলেন বাম বিধায়ক ইসলাম উদ্দিন সহ অন্যান্যরা।