গতকাল রাতে ঘটনাটি ঘটেছে কৃষ্ণনগরের কোতোয়ালি থানার অন্তর্গত তেতিয়া পশ্চিম পাড়ায়।মৃতের নাম গনেশ সরকার।পরিবার সূত্রে জানা গিয়েছে বেশ কয়েকবছর ধরে ওই ব্যক্তির সাথে প্রতিবেশীদের জমি নিয়ে বিরোধ চলছিল।গতকাল রাতে সেই বিরোধ চরমে ওঠে।সেই সময় ওই ব্যক্তিকে বাঁশ দিয়ে মারা হয় বলে অভিযোগ।এর ফলে তিনি গুরুতর অসুস্থ হয়ে সংজ্ঞা হারান।পুলিশ ও পরিবারের লোকজন তাকে উদ্ধার করে শক্তিনগর জেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।এই ঘটনায় দুজনকে গ্রেপ্তার।