রানীনগর ২ পঞ্চায়েত সমিতি।
টানটান উত্তেজনার মধ্য দিয়ে শুরু হলো বোর্ড গঠন প্রক্রিয়া
তুমুল রাজনৈতিক আগ্রহ এবং টানটান উত্তেজনার মধ্য দিয়ে শুরু হলো মুর্শিদাবাদের রানীনগর ২ নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি নির্বাচন প্রক্রিয়া। রানীনগর ২ নম্বর ব্লকের কনফারেন্স হলে কড়া নিরাপত্তা বলয়ের মধ্যে ভোট গ্রহণ শুরু হয়।
পঞ্চায়েত সমিতির মোট 27 টি আসনের রাজনৈতিক সমীকরণ ছিল
জাতীয় কংগ্রেস: ১০ জন সদস্য
তৃণমূল কংগ্রেস: ৯ জন সদস্য
সিপিআই(এম): ৫ জন সদস্য
রাজনৈতিক দলগুলোর তীব্র লড়াই এবং সংখ্যার চুলচেরা হিসাবের মাঝে পুলিশ ও প্রশাসনের সশস্ত্র প্রহরায় নির্বাচিত সদস্যরা ব্লকের কনফারেন্স হলে পৌঁছান। নির্বাচনের প্রক্রিয়া ঘিরে সকাল থেকেই ব্লক অফিস চত্বরে উৎসব ও উত্তেজনার এক মিশ্র পরিবেশ তৈরি হয়েছিল। শেষ পর্যন্ত প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করে বোর্ড গঠন প্রক্রিয়া শুরু হয়।