ইটাহার: বাস টার্মিনাস সঠিক ভাবে পরিচালনা করতে এবং পরিবহন শ্রমিকদের পাশে দাঁড়াতে ইটাহারের পথসাথীতে আলচনা সভা BMS এর
ইটাহার বাসটার্মিনাসকে সঠিক ভাবে পরিচালনার উদ্দেশ্যে ব্যবসায়ী ও পরিবহন শ্রমিকদের নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হল রবিবার। এদিন বিকেলে ইটাহার পথসাথী প্রাঙ্গণে এই সভার আয়োজন করে ভারতীয় মজদুর সংঘ। বৈঠক থেকে ব্যবসায়ীদের স্পষ্ট ভাবে কাউকে কোনও রকম তোলা না দেওয়ার বার্তা দেন সংগঠনের জেলা সম্পাদক চঞ্চল চন্দ্র দাস। পাশাপাশি ইটাহার বিধানসভার সমস্ত ব্যবসায়ী ও পরিবহন শ্রমিকদের ভারতীয় মজদুর সংঘের ছাতার নিচে নিয়ে এসে তাঁদের সুবিধা অসুবিধায় পাশে থাকার বার্তা দেওয়া হয়।