চাকরির ইন্টারভিউয়ে পুরুলিয়া নিয়ে প্রশ্নের উত্তর দিতে এবার নতুন হাতিয়ার! প্রকাশিত হলো ‘পলাশ রাঙা পুরুলিয়া’
পুরুলিয়া জেলার ইতিহাস, ভূপ্রকৃতি, শিক্ষা, শিল্প, সাহিত্য ও লোকসংস্কৃতি সম্পর্কে জানতে চান? বিশেষ করে প্রাথমিক শিক্ষক নিয়োগ, স্কুল সার্ভিস কমিশন (SSC) এবং অন্যান্য সরকারি চাকরির ইন্টারভিউয়ের প্রস্তুতি নিচ্ছেন যাঁরা, তাঁদের জন্য সুখবর!
📖 পুরুলিয়া জেলার জন্মদিবসে প্রকাশিত হলো ‘পলাশ রাঙা পুরুলিয়া: ধুলোমাটির ইতিহাস ও সংস্কৃতি’। জেলার সমৃদ্ধ ইতিহাস ও সংস্কৃতির নানা তথ্য এক মলাটে তুলে ধরেছেন গ্রন্থের সম্পাদকরা।
📍 পুরুলিয়া শহরের ট্যাক্সি স্ট্যান্ডে ‘মানভূমের গান্ধী’ ঋষি নিবারণচন্দ্র দাশগুপ্তের আবক্ষ মূর্তির পাদদেশে বইটির আনুষ্ঠানিক মোড়ক উন্মোচন হয়।
✍️ বিশিষ্ট শিক্ষাবিদ বিকাশ মাহাত এবং শিক্ষক কুণাল সেন ও শান্তিরাম মাহাতর যৌথ সম্পাদনায় প্রকাশিত এই বই চাকরিপ্রার্থীদের নিজের জেলা সম্পর্কে জ্ঞান ও আত্মবিশ্বাস বাড়াতে সহায়ক হবে বলে আশা প্রকাশ করেছেন বিশিষ্টজনেরা।
আপনি কি পুরুলিয়ার বাসিন্দা? পুরুলিয়ার ইতিহাস ও সংস্কৃতি নিয়ে চাকরির ইন্টারভিউয়ে কী কী প্রশ্ন আসতে পারে বলে আপনার মনে হয়? কমেন্টে আপনার মতামত জানান। 👇
📢 পুরুলিয়ার ছাত্রছাত্রী, চাকরিপ্রার্থী ও প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নেওয়া বন্ধুদের কাছে খবরটি পৌঁছে দিতে পোস্টটি শেয়ার করুন।
🔴 পুরুলিয়ার খবর, পুরুলিয়ার মানুষের কথা — Manbhum Barta | মানভূম বার্তা
#PalashRangaPurulia #পলাশরাঙাপুরুলিয়া #Purulia #PuruliaNews #PuruliaDistrict #PuruliaHistory #Manbhum #ManbhumBarta #মানভূমবার্তা #PuruliaCulture #WestBengalNews #JobInterview #GovernmentJob #WBSSC #PrimaryTET #TeacherRecruitment #CompetitiveExams #পশ্চিমবঙ্গেরখবর