বহরমপুর: বহরমপুরে পথশ্রী রাস্তাশ্রী প্রকল্পের ২টি ট্যাবলোর শুভ উদ্বোধন করলেন জেলাশাসক
পথশ্রী রাস্তাশ্রী প্রকল্পের শুভ উদ্বোধন বহরমপুরে। বৃহস্পতিবার দুপুরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে বহরমপুর প্রশাসনিক ভবন প্রাঙ্গনে পথশ্রী রাস্তাশ্রী প্রকল্পের দুটি ট্যাবলোর শুভ উদ্বোধন করা হয়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নদিয়া জেলার কৃষ্ণনগরে সরকারি অনুষ্ঠান থেকে গোটা রাজ্যের পথশ্রী রাস্তাশ্রী প্রকল্পের শুভ উদ্বোধন করেন।