স্কুটি দুর্ঘটনায় মৃত্যুহলো আভাংছড়া এডিসি ভিলেজের এক ব্যক্তির।
ঘটনার বিবরনে জানাযায় ৬ ই জুলাই সোমবার রাত্র আনুমানিক ১২ টা ৪৫ মিনিট নাগাদ জোলাইবাড়ী সামাজিক স্বাস্থ্যকেন্দ্রে রতিমোহন ত্রিপুরা( ৩৭ ) নামে এক ব্যক্তিকে নিয়ে আসাহয়। জোলাইবাড়ী সামাজিক স্বাস্থ্যকেন্দ্রের কর্ত্যরত চিকিৎসক জানান রতিমোহন ত্রিপুরাকে যখন হাসপাতালে নিয়ে আসাহয় তখন সে মৃত অবস্থায় ছিলো। পরিবারের লোকজনদের কাছথেকে জানাযায় সোমবার রাতে আভাংছড়া এলাকায় একটি বিয়ের অনুষ্ঠান শেষ করে রতিমোহন ত্রিপুরা টি আর ০৮ বি ৬১৭২ নাম্বারের স্কুটিকরে মায়াজয় পাড়ায় নিজ বাড়ীর উদ্দ্যেশ্যে যাচ্ছিলো। বাড়ী যাবার পথে বৃষ্টিতে রাস্তায় কাঁদায় পরিপূর্ন হোওয়াতে স্কুটি নিয়ন্ত্রন হারিয়ে দুর্ঘটনার কবলে পরেবলে ধারনা করাহচ্ছে। জানাযায় রতিমোহন ত্রিপুরা বিজেপির একনিষ্ঠ কার্যকর্তাছিলো। মন্ত্রী শুক্লাচরন নোয়াতিয়ার দায়িত্বে থাকা বিধানসভাকেন্দ্রে রাস্তার জন্য লোকজনদের প্রান হারানোর বিষয়ে মন্ত্রীর উন্নয়ন নিয়ে প্রশ্ন করতেশুরু করেছে লোকজনেরা। মঙ্গলবার জোলাইবাড়ী সামাজিক স্বাস্থ্যকেন্দ্রথেকে রতিমোহন ত্রিপুরার মৃতদেহ ময়নাতদন্তের পর পরিবারের লোকজনের হাতে তুলে দেওয়াহয়। ৩৮ জোলাবাড়ী মন্ডল বিজেপির উদ্দ্যোগে মৃতদেহকে শেষ শ্রদ্ধাঞ্জলী জানানোহয়। রতিমোহন ত্রিপুরার অস্বাভাবিক মৃত্যুতে সমগ্র এলাকাজুরে শোকের ছায়া নেমেএসেছে।
Amarpur, Gomati | Jul 7, 2026