পাড়া: বাঁকুড়ায় আশা কর্মীর মৃত্যুর ঘটনার প্রতিবাদে পুরুলিয়ার পাড়া ব্লকে বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান
Para, Purulia | Aug 4, 2026 বাঁকুড়ার গঙ্গাজলঘাটিতে আশা কর্মী রুম্পা মণ্ডলের আকস্মিক মৃত্যুর প্রতিবাদ এবং শালতোড়ার বিধায়িকা চন্দনা বাউরির মন্তব্যের প্রতিবাদে রাজ্যের বিভিন্ন জেলার মতো পুরুলিয়ার পাড়া ব্লকেও প্রতিবাদে সামিল হলেন আশা কর্মীরা। মঙ্গলবার দুপুর সাড়ে তিনটে নাগাদ পশ্চিমবঙ্গ আশা কর্মী ইউনিয়নের পাড়া ব্লক কমিটির উদ্যোগে পাড়া ব্লকের বিডিও-র কাছে মিছিল করে স্মারকলিপি জমা দেওয়া হয়।ডেপুটেশনের মাধ্যমে আশা কর্মীরা অভিযোগ করেন, ই-কেওয়াইসি সহ বিভিন্ন অতিরিক্ত কাজের চাপ, পর্যা