পাড়া: ফুঁসড়াবাইদ শিব মন্দির ও হাসপাতালে সাফাই অভিযান, সেবা সংকল্প অভিযান বিজেপির
Para, Purulia | Sep 25, 2026 শুক্রবার সকাল ১০টা নাগাদ পাড়া বিধানসভা বিজেপির মণ্ডল ৪-এর উদ্যোগে জে জে ২ অঞ্চলের ফুঁসড়াবাইদ শিব মন্দির ও স্থানীয় হাসপাতালে সাফাই অভিযান করা হলো। সেবা সংকল্প অভিযানের অঙ্গ হিসেবে এই কর্মসূচির আয়োজন করা হয়। এদিন বিজেপির কর্মী-সমর্থকেরা মন্দির ও হাসপাতাল চত্বর পরিষ্কার-পরিচ্ছন্ন করেন। পাশাপাশি সাধারণ মানুষের মধ্যে পরিচ্ছন্নতা ও সামাজিক দায়বদ্ধতার বার্তাও তুলে ধরা হয়। উপস্থিত ছিলেন মন্ডল সভাপতি শিব শম্ভু বাউরী মন্ডল সেক্রেটারি বিজয় বর্মা সহ অন্যান্যরা