নিতুড়িয়া: নিতুড়িয়ার পঞ্চকোট মহাবিদ্যালয় পরিদর্শন করলেন নব নির্বাচিত কলেজের পরিচালন সমিতির সভাপতি অরুপ আচার্য্য
পুরুলিয়ার নিতুড়িয়ার পঞ্চকোট কলেজের নতুন পরিচালন কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন বিজেপি নেতা তথা সাঁতুড়ির বাসিন্দা অরুপ আচার্য্য। সভাপতির পদ পাওয়ার পর বুধবার দুপুরে তিনি প্রথমবার পঞ্চকোট কলেজে গিয়ে আনুষ্ঠানিক ভাবে দায়িত্বভার গ্রহণ করেন তিনি।দায়িত্বভার গ্রহণ করার পরেই তিনি কলেজ পরিদর্শন করেন। পাশাপাশি কলেজে কতৃর্পক্ষ তাকে সম্বর্ধনা জানান।