কোচবিহার থেকে ‘দণ্ডি-কেটে’ দক্ষিণেশ্বর কালীমন্দিরের উদ্দেশে পাড়ি দিয়েছেন এক যুবক। অটুট বিশ্বাসকে সঙ্গী করে দীর্ঘ পথ অতিক্রম করছেন তিনি। মঙ্গলবার বিভাস চক্রবর্তী নামে ওই যুবক যখন মুর্শিদাবাদের সামশেরগঞ্জে পৌঁছান, তখন এলাকাবাসী তাঁর এই যাত্রাকে মুগ্ধ হয়ে সাহায্যের হাত বাড়িয়ে দেন। মঙ্গলবার দুপুরে জানা গিয়েছে, সামশেরগঞ্জের বাসিন্দা ওই যুবকের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে জল, খাবার ও প্রয়োজনীয় সামগ্রী দিয়ে পাশে দাঁড়ান।