বাট্টালা এলাকায় ট্রাফিক পুলিশের বিশেষ অভিযান, পারমিটবিহীন অটোর বিরুদ্ধে ব্যবস্থা
আগরতলা, ২১ সেপ্টেম্বর: শহরের যান চলাচল নিয়ন্ত্রণ ও ট্রাফিক নিয়ম মেনে চলা নিশ্চিত করতে সোমবার বাট্টালা এলাকায় বিশেষ অভিযান চালায় ট্রাফিক ইউনিট আগরতলা।
অভিযানে পারমিট ছাড়া চলাচলকারী অটোরিকশা এবং অন্যান্য ট্রাফিক আইন লঙ্ঘনের ঘটনা নজরে আসে। নিয়মভঙ্গকারী যানবাহনের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হয় এবং সংশ্লিষ্টদের চালান করা হয় বলে ট্রাফিক বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে।
শহরের রাস্তায় যানজট ও দুর্ঘটনা কমাতে চালক ও সাধারণ পথচারীদের ট্রাফিক নিয়ম মেনে চলার আহ্বান জানানো হয়েছে। নিয়মিত এমন অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে।
#Agartala #TrafficPolice #Battala #Autorickshaw #TripuraNews