ঝাড়গ্রামের পর্যটন শিল্পের বিকাশ, কর্মসংস্থানের নতুন সুযোগ সৃষ্টি এবং জঙ্গলমহলের সার্বিক উন্নয়নের লক্ষ্যে বিধানসভায় একাধিক গুরুত্বপূর্ণ দাবি তুললেন ঝাড়গ্রামের বিজেপি বিধায়ক লক্ষ্মীকান্ত সাউ। পর্যটন পরিকাঠামোর উন্নয়ন, ঝাড়গ্রামকে ‘পর্যটন নগরী’ হিসেবে গড়ে তোলা, হাতিবাড়ি ও কংসাবতী নদীকে কেন্দ্র করে পর্যটনের প্রসার, হোমস্টে বৃদ্ধি এবং লোধা-শবর উন্নয়ন পর্ষদের তহবিলের নিরপেক্ষ তদন্তের দাবিতে সরব হন তিনি।