পুরুলিয়া ২: কুশটাড় গ্রামে ডাঙ্গার কালীর পুজোকে ঘিরে উন্মাদনা গ্রামবাসীদের মধ্যে
মা ডাঙ্গার কালীর পূজোকে ঘিরে আনন্দে মাতোয়ারা হয়ে উঠলেন পুরুলিয়া মফস্বল থানার কুশটাড় গ্রামের বাসিন্দারা । গত কয়েক বছরের মতো এবছরও ঘটা করে মায়ের আরাধনার আয়োজন করা হয়েছে এই মন্দিরে ।