রাণীনগর ২ নম্বর বিডিও অফিস সংলগ্ন এলাকায় কড়া নিরাপত্তা, বোর্ড গঠনকে ঘিরে রাজনৈতিক উত্তাপ
রাণীনগর ২ নম্বর পঞ্চায়েত সমিতির বোর্ড গঠনকে কেন্দ্র করে সকাল থেকেই থমথমে পরিবেশ এলাকা জুড়ে। যে কোনো ধরণের বিশৃঙ্খলা ও অপ্রীতিকর ঘটনা এড়াতে বিডিও অফিসের সামনে ও সংলগ্ন এলাকায় মোতায়েন করা হয়েছে বিপুল সংখ্যক পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী।
বোর্ড গঠনে রাজনৈতিক টানাফোড়েন ও পারদ চড়তেই গোটা এলাকা কার্যত মুড়ে ফেলা হয়েছে কড়া নিরাপত্তার চাদরে। ড্রোন নজরদারির পাশাপাশি বিডিও অফিসে ঢোকার মুখে চলছে প্রতিটি গাড়িতে তল্লাশি ও পরিচয়পত্র পরীক্ষা। প্রশাসনের তরফে জানানো হয়েছে, শান্তি-শৃঙ্খলা বজায় রেখে গণতান্ত্রিক প্রক্রিয়ায় বোর্ড গঠন সম্পন্ন করাই তাদের মূল লক্ষ্য।
#highlightseveryone #highlight #raninagar #Murshidabad #BDO