লালবাগের হোটেলে পুলিশের হানা।
পর্দাফাঁস মধুচক্রের, গ্রেপ্তার ১ মহিলা ও যুবক।
শহরের বিলাসবহুল থেকে মাঝারি মানের হোটেলগুলোতে পুলিশের নজরদারি এড়িয়ে রমরমিয়ে চলছিল অসামাজিক কাজকর্ম। অবশেষে গোপন সূত্রের খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি চক্রের পর্দাফাঁস করল মুর্শিদাবাদ থানার পুলিশ। গতকাল রাতে লালবাগের একটি হোটেলে আচমকা হানা দিয়ে এক মহিলা এবং এক যুবককে হাতেনাতে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, দীর্ঘদিন ধরেই লালবাগের ওই নির্দিষ্ট হোটেলে অসামাজিক ও বেআইনি কার্যকলাপ চালানোর অভিযোগ উঠছিল। সাধারণ পর্যটকদের আড়ালে সেখানে মধুচক্রের আসর বসানো হতো বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। শনিবার গভীর রাতে গোপন সূত্রে খবর পেয়ে মুর্শিদাবাদ থানার একটি বিশেষ দল হোটেলটিতে আচমকা অভিযান চালায়। তল্লাশি চালিয়ে হোটেলের একটি ঘর এক মহিলা ও এক যুবককে ধরে ফেলে পুলিশ।
গ্রেপ্তার হওয়া দু'জনকে জিজ্ঞাসাবাদ করে এই চক্রের মূল পণ্ডা এবং হোটেলের কর্মীদের ভূমিকা খতিয়ে দেখা হচ্ছে। হোটেল কর্তৃপক্ষের যোগসাজশ ছাড়া এই ধরনের বেআইনি কাজ চালানো সম্ভব নয় বলে প্রাথমিক অনুমান তদন্তকারীদের। ধৃতদের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে এবং আজই তাদের আদালতে পেশ করা হবে। স্থানীয় এলাকাগুলোতে এই ধরনের বেআইনি চক্র রুখতে আগামী দিনেও অভিযান জারি থাকবে বলে পুলিশ সূত্রে জানানো হয়েছে।
#lalbagh #highlightseveryone #highlight #everyone #police #Murshidabad