ইসলামপুর: প্রেমের টানাপোড়েনে লাইভ ভিডিও চালু রেখেই গলায় ফাঁস, ইসলামপুরে কিশোরীর মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য
প্রেমের টানাপোড়েনে লাইভ ভিডিও চালু রেখেই গলায় ফাঁস, ইসলামপুরে কিশোরীর মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য ইসলামপুর: প্রেমের সম্পর্কের টানাপোড়েনের জেরে লাইভ ভিডিও চালু রেখেই আত্মহত্যা করলেন এক কিশোরী। মর্মান্তিক এই ঘটনায় ইসলামপুরের ঢোলুগছ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় রামগঞ্জ পুলিশ ফাঁড়ির পুলিশ। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ইসলামপুর মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে। পাশাপাশি ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছ