পুরুলিয়া ১: বলরামপুরে ১০ লিটার চোলাই মদসহ গ্রেপ্তার ১, পাঠানো হলো আদালতে
অবৈধ মদের বিরুদ্ধে ফের কঠোর পদক্ষেপ গ্রহণ করল আবগারি দপ্তর। গোপন সূত্রে খবর পেয়ে বলরামপুর আবগারি দপ্তরের টিম কুর্নি এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে। এই অভিযানে ১০ লিটার বেআইনি চোলাই মদসহ এক ব্যক্তিকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়েছে। আবগারি দপ্তর সূত্রে জানা গেছে, গ্রেপ্তার হওয়া ব্যক্তির নাম সুদর্শন মাহাতো। তিনি বলরামপুর থানা এলাকার ডেবরিডি গ্রামের বাসিন্দা। অভিযুক্তকে এদিন কোর্টে তোলা হলো