নেপালে ভয়াবহ পরিস্থিতি। ক্রমাগত বৃষ্টিতে ত্রিশূলী নদীর জলস্তর বিপদসীমা ছাড়িয়েছে। নদীর জল ঢুকে প্লাবিত ত্রিশূলী বাজারের বিস্তীর্ণ এলাকা। জলের তোড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে বহু বাড়িঘর ও দোকানপাট, ভেঙে পড়েছে যোগাযোগ ব্যবস্থা। বাজার এলাকাজুড়ে আতঙ্কের পরিবেশ। স্থানীয় প্রশাসনের তরফে উদ্ধারকাজ শুরু হয়েছে।