শেষ পর্যন্ত মাটিতে বসেই খবর সংগ্রহ! সাংবাদিকদের প্রতিবাদটা এবার চোখে পড়ল সরকারি অনুষ্ঠানে
সাংবাদিকদের আমন্ত্রণ জানিয়ে অনুষ্ঠানে নিয়ে গিয়ে বসার জায়গা না দেওয়ার অভিযোগ নতুন নয়। ত্রিপুরার বিভিন্ন সরকারি ও সামাজিক অনুষ্ঠানে এমন পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছে সাংবাদিকদের।
তবে আজকের সরকারি অনুষ্ঠানে সাংবাদিক ভাইদের মাটিতে বসেই খবর সংগ্রহ করতে দেখা গেল। আর সেই দৃশ্য যেন দেখিয়ে দিল—সাংবাদিকদের কীভাবে সম্মানের সঙ্গে কাজের পরিবেশ দিতে হয়, আর অবহেলার প্রতিবাদ কীভাবে জানাতে হয়।