ইটাহার: চোর সন্দেহে এক নাবালককে বেধরক মারধরের অভিযোগে চাঞ্চল্য ইটাহারের কোয়ারপুর গ্রামে, ৫ জনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ
চোর সন্দেহে এক নাবালককে বেধরক মারধরের অভিযোগ স্থানীয় কিছু বাসিন্দাদের বিরুদ্ধে। ঘটনায় রবিবার চাঞ্চল্য ছড়াল ইটাহারের কোয়ারপুর গ্রামে। জখম নাবালকের নাম রেজাউল ইসলাম(১৪)। এই ঘটনায় নাবালকের মা নাজেমা খাতুন বিবি ইটাহার থানায় ৫ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ জানিয়েছেন। জানা গিয়েছে, কোয়ারপুর গ্রামের একটি জায়গা থেকে নগদ টাকা ও বেশকিছু সরঞ্জাম চুরির ঘটনা ঘটে। এরপর স্থানীয়রা এলাকার ৩ নাবালককে সন্দেহের বসে আটক করে জিজ্ঞাসাবাদ করার পর মারধর করে বলে অভিযোগ।