বান্দোয়ান: বান্দোয়ানে বিষধর সাপের কামড়ে আহত এক ব্যক্তি
তড়িৎঘড়ি হাসপাতালে পৌঁছে বিষধর সাপের কামড়ে প্রাণ বাঁচল এক ব্যক্তির।শুক্রবার সন্ধ্যা ৭ টা নাগাদ জানা যায় ঘটনাটি ঘটে বান্দোয়ান থানার অন্তর্গত বান্দোয়ান গ্রামেই।স্থানীয় সূত্রে জানা যায় বান্দোয়ান থানার বাসিন্দা ফুলচাঁদ মাহাতো চাষ জমিতে কাজ করছিলেন। আচমকায় তার পায়ে একটি বিষধর সাপ কামড় দেয়। পরবর্তীকালে তিনি কোন কথা চিন্তাভাবনা না করে সোজা বান্দোয়ান হাসপাতালে আসেন।পরবর্তীকালে তার চিকিৎসা শুরু হয় বান্দোয়ান ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে।