রতুয়া ২: দুই বিধবা বোনের বাড়িতে আগুনে পুড়ে ছারখার, রাজনগরে অসহায় হয়ে পড়লো পরিবার
Ratua 2, Maldah | Feb 17, 2026 বিধবার বাড়িতে আগুন লেগে সমস্ত কিছু পুড়ে ছারখার। রাজনগর গ্রামে দুই বিধবা বোন মতেজা বেওয়া ও জরিনা বিবি একই ঘরে থাকেন। সোমবার রাতে পাটকাঠি দিয়ে উনুনে রান্না করেছিলেন। সেই উনুন থেকেই আগুন ঘরের মধ্যে ছড়িয়ে পড়ে। বাড়িতে থাকা নগদ প্রায় ৩০ হাজার টাকা সহ বাড়ির সমস্ত সামগ্রী আগুনে পুড়ে ছাই হয়ে যায়।পরিচারিকার কাজ করে চলত দুই বিধবার সংসার।সঞ্চয় করা টাকা আগুনে পুড়ে ছাই হয়ে যায়।স্থানীয়দের সহযোগিতায় আগুন নেভানো গেলেও কিছুই বাঁচানো সম্ভব হয়নি।