পুরুলিয়া ১: ‘প্রাপ্তি’ অনুষ্ঠানে সাফল্য: জেলার হারানো ২৬০টি মোবাইল উদ্ধার করে মালিকদের ফেরাল পুরুলিয়া পুলিশ
হারিয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধার করে আবারও মানবিক মুখ তুলে ধরল পুরুলিয়া জেলা পুলিশ। 'প্রাপ্তি' নামক একটি বিশেষ কর্মসূচির মাধ্যমে জেলার বিভিন্ন প্রান্ত থেকে হারিয়ে যাওয়া মোট ২৬০টি মোবাইল ফোন উদ্ধার করে সেগুলির প্রকৃত মালিকদের হাতে ফিরিয়ে দেওয়া হলো। বৃহস্পতিবার বেলগুমা পুলিশ লাইন্সের কনফারেন্স হলে আয়োজিত এক অনুষ্ঠানে পুরুলিয়ার পুলিশ সুপার কুমার সানি রাজ উপস্থিত থেকে এই মোবাইল ফোনগুলি হস্তান্তর করেন।